মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

রাজাপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

আসাদুজ্জামান আরেফিন, রাজাপুর প্রতিনিধ॥
ঝালকাঠির রাজাপুরে বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাগড়ী বাজার থেকে শুরু করে সদরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতলন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হক সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *