সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদ প্রার্থী এসএম আলমগীর হোসেনের দোয়া ও সমর্থন কামনা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএম আলমগীর হোসেন। তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত গণমাধ্যমকর্মীদের পূর্ণ সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে অংশ নিচ্ছেন বলে জানান।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ব্যবসায়ী সমাজসহ সাধারণ ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
এসএম আলমগীর হোসেন নিজেকে শ্রমজীবী মানুষের বন্ধু, পরোপকারী ও গণমাধ্যমবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এই নির্বাচনে সবাই আমার পাশে থাকলে আমি বিজয়ের পথে এগিয়ে যেতে পারব।”
তিনি আরও জানান, মনোনয়নপত্রে তিনি ‘পানির বোতল’ প্রতীক চেয়েছেন। ২৪ জুন প্রতীক বরাদ্দের পর তিনি আনুষ্ঠানিকভাবে পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় নামবেন।
আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ব্যবসায়ী ও ভোটারদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। রবিবার বিকেলে কলাপাড়া পৌর শহরের কলাবাজার খেয়াঘাট এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে নির্বাচনী যাত্রায় পাশে থাকার অনুরোধ জানান।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *