মেহেরাব হোসেন রিফাত
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় ডিবেটিং ক্লাব (বিএমসিডিসি) সদস্যদের অংশগ্রহণে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুর ১২টায় বিএম কলেজ কেন্দ্রীয় ডিবেটিং ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। ক্লাবের সাবেক সভাপতি সহিদুল ইসলামের উদ্যোগে সদস্যদের জন্য এই আম উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহিদুল ইসলাম বলেন, আমি সবসময় বিশ্বাস করি, একটি বিতর্ক ক্লাব শুধু যুক্তি, বক্তৃতা কিংবা প্রতিযোগিতার জায়গা নয়, এটি একটি পরিবার। তাই ক্লাবের সদস্যদের মধ্যে সুন্দর বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করেছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে গিয়ে মনে হয়েছে, এই মিষ্টি স্বাদ প্রিয় ক্লাবের ছোট ভাই বোনদের সঙ্গেও ভাগ করে নেওয়া উচিত। তাই সামান্য কিছু আম নিয়ে এসেছি। এর আর্থিক মূল্য হয়তো বেশি নয়, তবে এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, স্মৃতি এবং ক্লাবের প্রতি গভীর টান।
তিনি আরও বলেন, আমি চাই বিএম কলেজ ডিবেটিং ক্লাবে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে আজীবনের সম্পর্ক গড়ে তুলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছাবিদুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক হাসনাইন, বর্তমান সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক আজিজুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরাব হোসেন রিফাত অর্থ সম্পাদক সাইফুল, তুফা তানভির, জিহাদসহ ক্লাবের অন্যান্য বিতার্কিকরা। অনুষ্ঠানে আম পরিবেশন ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে সদস্যরা পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।