শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

বিএম কলেজ ডিগ্রি হলে ছাত্র অধিকার পরিষদের ফল উৎসব

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনীকুমার (ডিগ্রি) হলের বি ব্লকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) রাতে ডিগ্রি হলের বি ব্লকের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। উৎসবে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল হিসেবে আম ও কাঁঠাল পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার সভাপতি বলেন, হলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাস কিংবা হলে কোনো ধরনের লেজুড়বৃত্তি, ভয়ভীতি বা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের মূল লক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা। ডিগ্রি হলের বি ব্লক আমাদের কাছে একটি পরিবারের মতো।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাইনুল হক বলেন, শিক্ষা, অধিকার ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ফল উৎসবে ডিগ্রি হলের বি ব্লকের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বরিশালে আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জমি সংক্রান্ত বিরোধে জাল-জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *