রবিবার, জুলাই ১২, ২০২৬

নেছারাবাদে সাংবাদিক কন্যা শ্রেয়া’র বৃত্তি লাভ 

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ এ সাফল্যের সাথে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী শ্রেয়সী মন্ডল শ্রেয়া।
শ্রেয়া ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেবাশীষ মন্ডল আশীষ ও তাঁর সহধর্মিণী স্কুল শিক্ষিকা সম্পা রানী দম্পতির কন্যা।
তার এই সাফল্যে বিদ্যালয়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানান, শ্রেয়া’র নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও মনোযোগী প্রস্তুতির ফলেই এ কৃতিত্ব সম্ভব হয়েছে। সহপাঠীরাও তার এ অর্জনে গর্ব প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৃত্তি অর্জন শ্রেয়া’র স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন ।

আরো পড়ুন

কলাপাড়ায় বিলুপ্ত  দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া: দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী করার লক্ষ্যে গ্রামীন পুরুষ ও নারীদের দেয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *