নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (১২ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুল রহমান হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এবং ২৫ আগস্ট ২০২৪ তারিখে জারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬(৩) ধারা অনুযায়ী বিদ্যালয়ের চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. সরোয়ার হোসেন, শিক্ষক সদস্য হিসেবে মরিয়ম সাহা, অভিভাবক সদস্য হিসেবে মো. জাহেদুল ফেরদৌস এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, কমিটির মেয়াদ ১২ জুলাই ২০২৬ থেকে ১১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে প্রবিধানমালা অনুযায়ী কমিটিকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
সদ্য অনুমোদিত অ্যাডহক কমিটির বরিশাল মহানগর বিএনপির আহবাব কমিটির সদস্য সভাপতি অ্যাডভোকেট এস.এম. সরোয়ার হোসেন বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।