শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বরিশাল নগরীতে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল নগরীর আলেকান্দা এলাকার আমিরকুটির ফাতেমা মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালেহা বেগম (৬৮) নামের ওই বৃদ্ধা ওই এলাকার মৃত রতন আলী সিকদারের স্ত্রী।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানিয়েছেন, রবিবার দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একটি রুমে গলায় ওড়না পেছানো অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। মৃত বৃদ্ধার ছেলে রাজিব সিকদার সোহাগ বলেন, তিন মাস আগে তার মায়ের পেটের অপারেশন হয়েছে। এরপর থেকে তিনি প্রায়ই অসুস্থ।

মাঝেমধ্যে ব্যথায় চিৎকার করতেন। রবিবার সকালে তিনি জেলা আদালতে যান। আর তার স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে যান। তখন তার মা বাসায় একাই ছিল। স্কুল থেকে ফিরে তার স্ত্রী ডাকাডাকি করলে দরজা না খোলায় তার সন্দেহ হয়। এরপর তাকে (রাজিব) খবর দিলে তিনি বাসায় এসে থানায় খবর দেন। এরপর দেখেন তার মা গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন।

আরো পড়ুন

ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *