শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে মাহামুদুল হাসানের যোগদান

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী প্রাইভেট বিশ্ববিশ্বিদ্যালয় সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন ভোলার বোরহানউদ্দীন উপজেলার মির্জাকালু সিনিয়র ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র মো. মাহামুদুল হাসান। (রোববার ১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

যোগদানের পর বিভাগের শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ১৬ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক পত্রে তাকে নিয়োগ দেওয়া হয়।

মো. মাহামুদুল হাসান ২০১৫ সালে দাখিল ২০১৭ সালে ভোলার ঐতিহ্যবাহী মির্জাকালু সিনিয়র ফাজিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে সফলতা লাভ করেন।

মো. মাহামুদুল হাসান ছাত্রাবস্থায় বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার জন্য একাধিক পুরস্কারে ভূষিত হন। এছাড়া বিভিন্ন সংগঠনের শীর্ষ পদ সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চবির দায়িত্ব সুচারুরূপে পালন করেন।

প্রভাষক পদে তার এ নিয়োগ প্রাপ্তিতে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চবিসহ ভোলার বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রভাষক মো. মাহামুদুল হাসান তার সনদীয় নাম হলেও মাহামুদুল হাসান শিবলী নামে এলাকায় ও বন্ধু মহলে বিশেষভাবে পরিচিত।

 

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *