সোমবার, জুলাই ২০, ২০২৬

বরিশালে এবি পার্টির জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে গণযোগদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. আব্দুল ওয়াহাব মিনার। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) গাজী নাসির এবং বাংলাদেশ ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাতাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার সদস্য সচিব জি এম রাবিব।
বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও গণমুখী বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে বরিশাল জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তারা।

এসময় নেতৃবৃন্দ দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণযোগদান বাড়ানোর পাশাপাশি একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এবি পার্টির জেলা ও মহানগর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে-হাসানাত আব্দুল্লাহ

বুলবুল আহমেদ, রাজাপুর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *