সোমবার, জুলাই ২০, ২০২৬

২০ জুলাই প্রখ্যাত চিকিৎসক ডা. এ.এফ.এম. এ. আতিক উল্লাহর ২৮তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ২০ জুলাই, বরিশালের প্রবীণ ও সুনামধন্য চিকিৎসক ডা. এ.এফ.এম. এ. আতিক উল্লাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের ২০ জুলাই, বুধবার দুপুর ২টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. এ.এফ.এম. এ. আতিক উল্লাহ ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। চিকিৎসা শিক্ষা শেষে তিনি দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও মানবিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

সরকারি চাকরি জীবনে তিনি পটুয়াখালীর গলাচিপা ও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএস (থানা সার্জন) হিসেবে টানা প্রায় ১৮ বছর দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি অসংখ্য মানুষের চিকিৎসাসেবা দিয়ে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার হাসনা ভিলা, জানুকি সিংহ রোডের বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবায় তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

আরো পড়ুন

ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে-হাসানাত আব্দুল্লাহ

বুলবুল আহমেদ, রাজাপুর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *