সোমবার, জুলাই ২০, ২০২৬

১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করায় কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

রোববার এক বিবৃতিতে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সমাবেশের সফলতার জন্য শুকরিয়া আদায় করে বলেন, বরিশাল বিভাগের ছয়টি জেলা ও মহানগর এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মাসব্যাপী নিরলস পরিশ্রমের ফলে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছে। জনগণের এই ব্যাপক উপস্থিতি দেশের মানুষের ন্যায়বিচার, সুশাসন, গণতন্ত্র ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশার বহিঃপ্রকাশ।

তিনি আয়োজনে কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং দূর-দূরান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হয়ে থাকলে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

এ্যাডভোকেট হেলাল বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং উপস্থিত হতে না পারলেও দোয়া ও আর্থিক সহযোগিতাকারী বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সমাবেশের সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা পালনকারী সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন ও অন্যান্য গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও কলাকুশলীদের পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দায়িত্বশীল সকল ব্যক্তির সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সমাবেশ উপলক্ষে সাময়িক অসুবিধা সহ্য করায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সাধারণ জনগণের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই ঐতিহাসিক জনসমাগম জনগণের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রেরণা যোগাবে। দেশের চলমান সংকট নিরসন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আন্দোলনে জনগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতির শেষে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল দেশের কল্যাণ, শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে-হাসানাত আব্দুল্লাহ

বুলবুল আহমেদ, রাজাপুর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *