রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

মুলাদী পৌরসভায় ৪২৯টি ওয়েস্ট বাস্কেট বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী।
বরিশালের মুলাদী পৌরসভায় গতকাল ২১ জুলাই মঙ্গলবার পৌরসভা প্রাঙ্গণে
৯টি ওয়ার্ডের মধ্যে ৪২৯টি ওয়েস্ট বাস্কেট বিতরণ করা হয়। পৌরসভাকে পরিস্কার
পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গায় দেয়া হয়েছে।
ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে পরিবেশ যেন নষ্ট না হয় সে জন্য এ
ব্যাবস্থা করা হয়েছে। নিদৃষ্টস্থানে ময়লা ফালানো ও সেখান থেকে পৌর
পরিচ্ছন্নকর্মী নিয়ে নির্দৃষ্ট স্থানে ফেলে দিবে। তাহলেই পৌরবাসী দুর্গন্ধমুক্ত
পরিবেশে হাটাচলা ও বসবাস করতে পারবে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও
পৌর প্রশাসক মো: গোলাম সরওয়ার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা ডা: সৈয়দ ফজলে রাব্বি, পৌরসভার সচিব মো: শফিউল আলম, উপজেলা
শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল করিম, পৌরসভা সেনিটারী ইন্সেপেক্টর মো: আল-
আমিন, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান মোল্লা,
মুলাদী রিপোটার্স ইউনিটির সভাপতি মো: রাসেল মল্লিক, সাংবাদিক
ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, মুলাদী মডেল সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কেনানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষকগণ।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *