রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনওর মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সাথে আগৈলঝাড়া
প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার
আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ,
উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মাহবুবুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো.
শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি কে. এম. আজাদ রহমান, সাবেক
সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি রিপন বিশ্বাস, এইচ.
এম. মাসুম, সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,
এলআর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, অর্থ বিষয়ক সম্পাদক
কাজী মনিরুজ্জামান, সদস্য মো. আশরাফ উদ্দীন, সৈকত বাড়ৈ, বিপ্লব
গাইনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবা,
শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও মাদক এবং সাধারণ মানুষের ভোগান্তি
সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের
মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার
বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকান্ড, সমস্যা ও
সম্ভাবনার সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ
প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের
গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরাও
প্রশাসনের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার
প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশাসন ও
গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে উপস্থিত
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *