বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার নিসর্গ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মোটোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। সভায় বিগত ২ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।

পরে উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

‍ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *