বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত–নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। বিশ্বস্ত সূত্রে নিহতের এই সংখ্যা জানা গেছে। এছাড়াও শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। পাইলট স্কোয়াডন লিডার তৌকির লাইফ সাপোর্টে রয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। অগ্নিদগ্ধ ৬০জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিএমএইচসহ অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *