বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

অসুস্থ শিক্ষককের পাশে দাঁড়ালেন লালমোহন শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ 

আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা
ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেরয়েছে। তার রোগ ধরা পড়ার পর থেকে তিনি চিকিৎসাধীন থাকলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে ছুটে যান লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
শনিবার দুপুরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা চরভূতা ইউনিয়নের সিদ্দিক মিয়ার পুল এলাকায় নাসির উদ্দিনের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ অসুস্থ নাসির এর পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার খরচের জন্য সমিতির পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আমরা আমাদের অসুস্থ সহকর্মী সহকারী শিক্ষক নাসির উদ্দিন স্যারের পাশে দাঁড়াতে এসেছি। শিক্ষক কর্মচারীদের দুর্দিনে তাদের পাশে থাকায় আমাদের সমিতির মূল লক্ষ্য। অতীতেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি এবং ভবিষ্যতেও শিক্ষকদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সংগঠন। তিনি নাসির স্যারের বাসায় যাওয়া উপস্থিত সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. মোসলে উদ্দিন মিলন, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মনু, মো. শাহাজাহান, মো. মেজবাহ উদ্দিন, আব্দুল হাই, মো. ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, মো. জাকির হোসেন, মো.  নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, সরোজ চন্দ্র দাস, মো. আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ।
মাধ্যমিক শিক্ষক সমিতির এমন সহমর্মী উপস্থিতিতে নাসির উদ্দিনের পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তাদের এই দুঃসময়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের পাশে পাওয়া ও সহযোগিতা তাদের মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে। তারা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *