রবিবার, জুলাই ২৬, ২০২৬

কলাপাড়ায় হত্যা মামলার দুই আসামী ঢাকা থেকে গ্রেফতার করেছে  র‍্যাব 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হারিচ আহম্মদ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো– কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে  মো. ছারোয়ার (৩৫) এবং একই এলাকার বাসিন্দা মৃত মোজাহারের ছেলে মো. সালেক (৪০)।
শুক্রবার (২৪জুলাই) ভোরে পটুয়াখালী  র‌্যাব-৮ ও নারায়ণগঞ্জ ক্যাম্প র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
রবিবার  (২৬জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাবের অতিরিক্ত  পুলিশ সুপার
মোঃ কামরুজ্জামান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জুলকুড়ি উত্তরপাড়া এলাকা হতে হত্যা মামলার পলাতক অভিযুক্ত সালেককে পূর্বাচল ক্যাম্প এর সহায়তায়  ঢাকা জেলার গুলশান থানাধীন আজাদ মসজিদ এলাকা হতে অভিযুক্ত মো. ছারোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য গত ১৯ জুলাই বিরোধীয় জমিতে জোরপূর্বক চাষাবাদে বাঁধা দেয়ায় খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর, ফেরদৌসের নেতৃত্বে অন্তত ৪০-৫০ জন বৃদ্ধ হারিছ আহমেদকে হাত, পা বেঁধে মারধর করে মাটিতে পুতে রাখে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদেরও মারধর করে গাছের সাথে বেঁধে রাখে।
প্রায় দুই ঘন্টা পরে স্থানীয় চৌকিদারসহ অন্য এলাকার মানুষ এসে তাদের উদ্ধার করে।  এসময় হারিচ আহমেদ কে আশংকাজনক অবস্থায় আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানেও তার জ্ঞান না ফেরায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের নামে ২১ জুলাই মহিপুর থানায় মামলা দায়ের করে।
মহিপুর থানার ওসি মো. শামিম হাওলাদার বলেন,র‍্যাব-৮ এর হাতে গ্রেফতারকৃত  আসামিদের মধ্যে একজনকে ঢাকা থেকে নিয়ে এসে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে। অন্যজনকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে।
#

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *