রবিবার, মার্চ ১৫, ২০২৬

পাথরঘাটায় হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ

পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পাথরঘাটার হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

ইউনিয়ন পর্যায় চিহ্নিত দুর্যোগ ঝুকি প্রশমনে কর্ম পরিকল্পনা যাচাই করণ কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইংরেজী ০৯.০৩.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *