বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী

‎জাকির ফরাজীঃ পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী রোববার (২৬ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন।
‎পরিদর্শনকালে ডিবি কার্যালয়ে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন।
‎এ সময় পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সদস্যকে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি অফিসার ও ফোর্সের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ নেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
‎পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *