বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমতলীতে সিবিডিপির উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু জিহাদ, আমতলী : কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)-এর উদ্যোগে আমতলী উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সমন্বয় সভা বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় পিপলস ভয়েস অব আমতলী (পিভিএ) হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন মিরাজ।
সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুন নাহার মুকুল, আমতলী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মহসিন মাতুব্বর, সাংবাদিক আবদুর রহমান সালেহ এবং তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানী।
এছাড়াও সভায় উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ, তারুণ্যের আলো যুব ফোরামের সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, স্থানীয় সমস্যার সমাধানে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, নারী ও শিশু অধিকার, দুর্যোগ মোকাবিলা এবং তরুণদের নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন মিরাজ বলেন, “একটি কার্যকর নাগরিক প্ল্যাটফর্ম স্থানীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। নাগরিকদের মতামত, অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা যাবে।”
সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন বলেন, “নাগরিক প্ল্যাটফর্মকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাটফর্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নাগরিক প্ল্যাটফর্মের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আগামী ত্রৈমাসিকের কর্মপরিকল্পনা, নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো পড়ুন

গলাচিপায় ৩ কোটি ৮৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে প্রশ্ন: কাগজে কাজ, বাস্তবে মিলছে না

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *