শামসুল আরেফিন নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সাইবার অপরাধসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ শনিবার (১লা আগষ্ট) সকাল ১১টায় নাজিরপুর থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী কমিউনিটি পুুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার অপরাধ নির্মূলে শুধু পুলিশের একক প্রচেষ্টা সম্ভব নয় সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহনসহ সচেতনতা অতীব জরুরি।
অফিসার ইনচার্জ (ওসি)মোঃ তরিকুল
ইসলাম বলেন, নাজিরপুর থানা সর্ব স্হরের
জনসাধারনের জন্য উন্মুক্ত। আপনাদের
যে কোন পরামর্শ ও আইনি সহযোগিতার জন্য
সরাসরি আমার কাছে চলে আসবেন। নাজিরপুর থানা কম্পাউন্ডকে দালাল মুক্ত করতে সকলের সহযোগীতা কমনা করি। যে কোন ধরনের অপরাধের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
বক্তারা আরো বলেন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, হিরুয়ার রহমান মোল্লা, রফিকুল ইসলাম ফরাজী সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।