শনিবার, আগস্ট ১, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিভাজন করে নতুন ১৩ নং হাজীপুর ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের ফলে উপজেলায় ইউনিয়নের সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনর্গঠিত নীলগঞ্জ ইউনিয়নে নীলগঞ্জ, নবীপুর, কুমিরমারা, টুঙ্গিবাড়িয়া ও সোনাতলা মৌজার একাংশসহ ২৫টি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে। ইউনিয়নটির জনসংখ্যা ২১ হাজার ৯৮০ জন।
অন্যদিকে নতুন হাজীপুর ইউনিয়ন উমেদপুর, হাজীপুর ও সোনাতলা মৌজার অংশ নিয়ে ২৪টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৬০০ জন।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, সংসদ নির্বাচনের সময় স্থানীয় মানুষের অন্যতম দাবি ছিল নতুন একটি ইউনিয়ন গঠন। তাঁর দাবি, নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন হয়েছে।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেন, নতুন ইউনিয়ন গঠনের সরকারি গেজেট শিগগিরই প্রকাশ হবে। পাশাপাশি মহিপুরকে উপজেলা ঘোষণা, সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ এবং বি-সেফ প্রকল্পের আওতায় নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের কার্যক্রমও এগিয়ে চলছে।
নতুন ইউনিয়ন গঠনের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ২৬ কেজি ওজনের একটি বড় আকৃতির সামুদ্রিক ভোল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *