মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

চরফ্যাশনে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুটি যেন মারণ ফাঁদ 

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন 
ব্যস্তময় জীবনে যাতায়াতে নিরাপদ সড়ক সবার কাম্য । ব্যস্ত সড়কের যাতায়াতে নিরাপদ চলাচল বিবেচনায় সরকারি লাখ লাখ টাকা খরচ করে সড়ক প্রশস্ত করণ করা হয়। কিন্তু সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে যদি সড়ক প্রশস্ত করণ করা হয় তবে সেই সড়ক জনগণের কি উপকারে আসে। বরং তা মানুষের জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এমন ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশনে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরফ্যাশন-বেতুয়া সড়কটি ঢাকা এবং মনপুরায় যাতায়াতকারী লঞ্চ যাত্রীদের চরফ্যাশনে আসা যাওয়ার প্রধান সড়ক । প্রতিদিন অগণিত ব্যাটারী চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলসহ বিভিন্ন পরিবহনে কয়েক হাজার যাত্রী এসড়কে চলাচল করেন। একারণে সড়কটিতে সব সময় যানবাহনের ভীড় থাকে। প্রয়োজন বিবেচনায় সড়কটি প্রসস্তকরণ করা হলেও সড়ানো হয়নি চরফ্যাশন পূর্ব বাজার ব্রীজ থেকে পূর্বে টাউন মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বিদ্যুতের খুঁটিগুলো। যা এসড়কে চলাচলকারীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সবুজ জানান,  ২০১৮ সনের শেষের দিকে সড়ক প্রশস্তকরণ কাজ হয়। তখন সড়কের মাঝে বিদ্যুতের এই খুঁটিগুলো রেখেই সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শেষ করেন। সে সময় স্থানীয়রা আপত্তি জানালেও তারা  আমলে নেয়নি। এই খুঁটির কারণে প্রায়ই ছোট বড় দূর্ঘটনা ঘটে। প্রতিনিয়ত দূর্ঘটনার ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন এ সড়কে চলাচলকারী পরিবহন চালক, যাত্রী এবং পথচারীরা ।
ব্যাটারী চালিত একাধিক অটোরিক্সা চালক জানান, তারা এসড়কে নিয়মিত অটোরিক্সা চালান। প্রতিদিন সকালে এবং বিকেলে লঞ্চের যাত্রীরা আসা যাওয়ার কারণে দিনের বেশি সময় সড়কটিতে পরিবহনের ভীড় থাকে। সড়কের মাঝে বিদ্যুতের খুঁটিগুলোর কারণে জীবনঝুঁকি নিয়ে আতংকের মাঝে গাড়ি চালান তারা। খুঁটিগুলো চালক এবং যাত্রীদের জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে । পরিবহন চালক, যাত্রী এবং পথচারীদের জীবনের নিরাপত্তা বিবেচনায় খুঁটিগুলো রাস্তার মাঝ থেকে সড়িয়ে নেয়ার দাবী জানিয়েছেন তারা।
সড়কে বিদ্যুতের খুঁটির কারণে দুর্ঘটনার জন্য দায়কার সড়ক বিভাগের নাকি বিদ্যুৎ বিভাগের এমন প্রশ্নের জবাবে সড়ক ও জনপথ বিভাগের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বলেন, খুটি না সরানোর কারণে দুর্ঘটনার দায় বিদ্যুৎ বিভাগের তবে এক্ষেত্রে দায় সড়ক বিভাগেরও আছে। দেখতে হবে আমরা তাদেরকে খুঁটি সরানোর জন্য চিঠি দিয়েছি কিনা?
চরফ্যাশন বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো.মিজানুর রহমান বলেন, সড়ক প্রসস্তকরণের সময় খুঁটিগুলো সড়িয়ে নেয়া উচিত ছিলো, কেন নেয়নি যানিনা। আমরা চেষ্টা করবো এগুলো সড়িয়ে দেয়ার জন্য।
চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা রুমানা আফরোজ  বাংলাদেশ বাণীকে বলেন, রাস্তার মাঝে খুঁটির বিষয়ে অবগত হয়েছি। আমি আবাসিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

আরো পড়ুন

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার দাখিল পরীক্ষায় প্রথম বছরেই বাজিমাত!

লালমোহন প্রতিনিধি  লালমোহন ইসলামিক মডেল মাদরাসার অভাবনীয় সাফল্য। গতকাল দাখিল পরীক্ষার ফলাফলে জানা যায়, এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *