বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’

জাকির ফরাজীঃ
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় সেদিকে ব্যবসায়ী নার্সারীর মালিক শ্রমিক স্থানীয়দের সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। নেছারাবাদকে তথা পিরোজপুর জেলা কে ডেঙ্গু মুক্ত রাখতে হলে সকলকে বাড়িঘর ওই আশে পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
মহাপরিচালক আর বলেন, নার্সারি একটি পবিত্র ব্যবসা। এই ব্যবসায় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। তাই নার্সারির অভ্যন্তরে অজ্ঞানতাবশত পানি জমিয়ে রেখে ডেঙ্গু রোগের বাহক মশার জন্মস্থান যেন না বানিয়ে ফেলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারের নানাবিধ উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে রোগী বৃদ্ধির হার কমতে শুরু করেছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচাইতে বেশি প্রয়োজন জনসচেতনতা। নিজের বাড়ি, পেশাগত প্রতিষ্ঠানসহ আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রথমে নিজেদেরকেই নিতে হবে।
তিনি শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠিতে নার্সারি মালিক ও শ্রমিকদের সাথে ‘ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিসেফ বরিশালের সহযোগিতায় জেলা তথ্য অফিস পিরোজপুর এর আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রশাসন) এম এ মোমেন উপস্থিত ছিলেন।
শেষে অলংকারকাঠির মহাসড়কে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এক র‍্যালিতে তিনি নেতৃত্ব দেন।

আরো পড়ুন

ফ্ল্যাট কেনার ক্ষেত্রে করণীয়

নিজস্ব প্রতিবেদক।। ফ্ল্যাট কেনার পর কেউই ঝামলায় পড়তে চায়না, তাই কেনার আগেই  কিছু বিষয় যাচাই করে নেয়া উচিত। আপনি যদি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন, তাহলে ফ্ল্যাট কেনার আগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *