বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

রাস্তা শুধু ইট-বালির না, এটা হাজার মানুষের স্বপ্নের পথ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া 
কলাপাড়ায় কর্দমাক্ত বেসামাল  সড়কটি মেরামত করে দিলেন মহসিন দালাল,  জনপ্রতিনিধির অপেক্ষা না করে, নিজে এগিয়ে আসার নামই মানবতা। রাস্তা শুধু ইট-বালির না, এটা হাজার মানুষের স্বপ্নের পথ। তারই ধারাবাহিকতায়, সমাজসেবক মহসিন দালাল নিজ অর্থায়নে
রাস্তা মেরামত করে জন-দুর্ভোগ কমালেন চান্দুপাড়া এলাকাবাসীর।
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজার
থেকে চান্দুপাড়া আবাসন পর্যন্ত  সড়কটি দীর্ঘদিনের বেহাল অবস্থার সমাধান
করলেন ওই সমাজসেবক।
স্থানীয় বাসিন্দা নাজমুল তালুকদার, আশিষ  বিশ্বাস, মাসুম গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি মন্টু ডাক্তার,
বর্ষা মৌসুম এলেই ওই এলাকার প্রায় ১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী
হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় ৮ গ্রামে বসবাসকরা প্রায় ১০ হাজার
মানুষের। গুরুত্বপূর্ন ওই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত
করে। রাস্তাটির এমন বেহাল অবস্থা হয়েছে কেহ অসুস্থ হয়ে পড়লে নৌকায় নেয়া
ছাড়া অন্য কোন উপায় ছিলনা।
বিষয়টি নজরে আসার পর আর দেরি করেননি মহাসিন দালাল। নিজ অর্থায়নে শুক্রবার
মুক্তিযোদ্ধা বাজারের বটতলা রাস্তা এবং চান্দুপাড়া আবাসনের সড়কটি
মেরামতের উদ্যোগ নেন। দিনভর উপস্থিত থেকে কাজ তদারকি করে চলাচলের উপযোগী
করে তোলেন সড়কটি।
তার এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে ৮ও ৯ নং ওয়ার্ডবাসীর মধ্যে। এলাকাবাসী
বলছেন, “জনপ্রতিনিধিদের অপেক্ষায় না থেকে নিজের টাকায় রাস্তা করে দেওয়ায়
আমরা কৃতজ্ঞ। তবে, ওই সড়কটি নির্মানের জন্য সরকারের কাছে অনুরোধ
জানিয়েছেন দুর্ভোগী আমজনতা।

আরো পড়ুন

ফ্ল্যাট কেনার ক্ষেত্রে করণীয়

নিজস্ব প্রতিবেদক।। ফ্ল্যাট কেনার পর কেউই ঝামলায় পড়তে চায়না, তাই কেনার আগেই  কিছু বিষয় যাচাই করে নেয়া উচিত। আপনি যদি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন, তাহলে ফ্ল্যাট কেনার আগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *