শনিবার, আগস্ট ১, ২০২৬

কলাপাড়ায় খেলাফত মজলিস’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মহিপুর প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৯টা ৩০মি: ঘটিকায় সদর রোডে অবস্থিত কলাপাড়া খেলাফত মজলিস উপজেলা কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিঃ মোঃ মাহফুজুর রহমান জোনাল পরিচালক, খেলাফত মজলিস, বরিশাল বিভাগ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ কামরুল আহসান সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস, পটুয়াখালী জেলা।
আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক ও সদস্য মাসুম বিল্লাহ খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাড. গোলাম মোস্তফা সহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, খেলাফত মজলিস একটি ইনসাফ পূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্ঘবদ্ধ করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিস’র সকল ইউনিটের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

চরফ্যাশন  প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের ও মানবতাবিরোধী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *