বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

নেছারাবাদে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ফরিদ আহমেদ, নেছারাবাদ সংবাদদাতা:
‎
‎পিরোজপুরের নেছারাবাদে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আলমগীর হোসেন ওরফে আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎এর আগে শনিবার (৮ আগষ্ট) রাতে উপজেলার নান্দুহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার মো. আলমগীর হোসেন ওরফে আলম নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিনাবুনিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। তিনি বর্তমানে নান্দুহার বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে নান্দুহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নেছারাবাদ পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা আলমগীর হোসেনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎তিনি আরও জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *