সোমবার, নভেম্বর ৯, ২০২৬

কুয়াকাটায় ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের ইলিশটি দেখতে আশাখালী মৎস্যবন্দরে ভিড় করেন উৎসুক মানুষ।
রোববার (৮ নভেম্বর) মাছটি আশাখালী মৎস্যবন্দরে নিয়ে আসেন জেলে নূর আলম বিশ্বাস। পরে বন্দরের মেসার্স তুবা ফিস আড়তে নিলামে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা।
জেলে নূর আলম বিশ্বাস জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জালে এত বড় ইলিশ ধরা পড়ে। মাছটি বাজারে এনে ভালো দাম পাওয়ায় তিনি খুশি। বড় মাছ ধরা পড়লে জেলেদের মধ্যে আনন্দ তৈরি হয়। ভালো দাম পেলে পরিবারের খরচ মেটাতেও সুবিধা হয়।
মাছটির ক্রেতা মামুন মৃধা বলেন, আড়তে মাছটি আসার পর নিলামে অংশ নিয়ে তিনি কিনেছেন। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। ভালো দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, আশাখালী বন্দরে বড় ইলিশ উঠলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। বিশেষ করে দুই কেজির বেশি ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না। এ কারণে মাছটির দামও ভালো উঠেছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম মেনে চলা জরুরি। জেলেদের নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।

আরো পড়ুন

পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *