সোমবার, নভেম্বর ৯, ২০২৬

টিয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন চেয়ারম্যান প্রার্থী সুমন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসেন। এতে ছানি শনাক্তকরণ ও অপারেশন, চশমা এবং প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চক্ষু চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালটির চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে চিকিৎসাসেবা প্রদান করেন।
এ উদ্যোগের বিষয়ে টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম প্যাদা বলেন, অসহায় মানুষের কথা বিবেচনা করে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের জন্য উপকারী।
চিকিৎসা নিতে আসা সালেহা বেগম বলেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। বিনামূল্যে চিকিৎসার খবর পেয়ে এখানে এসেছেন। তাঁর মতো অসচ্ছল মানুষের জন্য এ আয়োজন বেশ কাজে আসবে।
গাজী মো. সুমন বলেন, টিয়াখালী ইউনিয়নের অনেক মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা করাতে পারেন না। তাঁদের কথা বিবেচনা করেই গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন

পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *