হিজলা প্রতিনিধি ঃ
বরিশালের হিজলা উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) চাপায় ইয়াসিন রাড়ী নামে এক ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় উপজেলার গৌরবদী
ইউনিয়নের চরকুশুরিয়া এলাকায় একতা বাজার সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু ইয়াসিন একই এলাকার কৃষক মাইদুল রাড়ীর ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ জানায়, একতা বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশেই শিশু ইয়াসিনের বাড়ি । সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, হিজলা গৌরবদী ইউনিয়নে ইজিবাইক পিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে ।তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।