শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার, পলাতক-২

মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার দুই সহযোগী।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৬টা ৫০ মিনিটে মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত বেল্লাল হোসেন হাওলাদার মহিপুর থানার আলীপুর ৩ নং ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। অন্যদিকে পলাতক আসামিরা হলো— নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা (৪২) এবং আমির ফকিরের ছেলে মো. রুমান (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কাঁচা রাস্তার ওপর ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয় জনগণের সহায়তায় বেল্লালকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সাথে থাকা অন্য দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বেলাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার বেলালসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন

সমাজ পরিবর্তনে ইউনিট সভাপতিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর

নিজস্ব প্রতিবেদকঃ সমাজ পরিবর্তন ও নৈতিক অবক্ষয় রোধে ইউনিট সভাপতিদের দায়িত্বশীল, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্ব দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *