রবিবার, আগস্ট ৯, ২০২৬

ভাণ্ডারিয়ায় তেলিখালীর বেরিবাঁধ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

​আব্দুল্লাহ আল জাবির ,ভাণ্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজ হওয়ার পর মোঃ ইসমাইল শরীফ (৬৫) নামে
এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল
আনুমানিক ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ
পাশের ঢাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
​নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ০৯
নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) বিকেল
আনুমানিক ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সাথে
মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী
বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত
বাড়িতে না ফেরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী শেফালী
বেগম (৫০) তেলীখালী পুলিশ ফাঁড়িতে ফোনে বিষয়টি জানান। সেখান
থেকে তাকে খোঁজাখুঁজির পরামর্শ দেওয়া হয়।
​পরদিন সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর
অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় নিহতের
ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ ছাড়া গলার নিচে
থেঁতলানো দাগ এবং অণ্ডকোষে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
​স্থানীয়দের দাবি, নিহত ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যাবসা করতেন।
টাকা-পয়সা নিয়ে অনেক এর সাথে বিরোধ লেগেই থাকত।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
দেওয়ান জগনুল হাসান জানান, খবর পেয়ে নিহতের বাড়ির কাছেই
বেরিবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ
ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বেওয়ারিশ পশু ভাণ্ডারিয়া পৌরসভায় জমা দিলেই ২০০ টাকা পুরস্কার
দিবেন ইউএনও
আব্দুল্লাহ আল জাবির ,ভাণ্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় বেওয়ারিশ পশু (গরু, ছাগল, ভেড়া) জমা দিলেই ২০০
টাকা পুরস্কার দিবেন ইউএনও। রোববার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এমন ঘোষণা
দিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: হাসিবুল
হাসান।
গণবিজ্ঞপ্তি থেকে জানাযায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ও ৪র্থ
তফসিলের ক্রমিক ০৯ মোতাবেক ্য়ঁড়ঃ;পৌর এলাকায় জীব-জন্তুকে ইতস্ততঃ ঘুরিয়া
বেড়াইত্য়েঁড়ঃ; দেওয়া একটি অপরাধ। যদি কোনো গরু-ছাগল-ভেড়া বন্ধনহীন অবস্থায়
ইতস্ততঃভাবে ঘুরে বেড়াইতে দেখা যায়, তাহলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯
এর ২৫(১) ধারা মোতাবেক বেওয়ারিশ পশু হিসেবে গণ্য করে ২৫(২) ধারা মোতাবেক
স্থানীয় ্য়ঁড়ঃ;খোয়াড়্য়ঁেড়ঃ; আটকে রাখা হবে। প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল সাপেক্ষে
ধার্যকৃত জরিমানা ও ফিস প্রদানের মাধ্যমে ্য়ঁড়ঃ;খোয়াড়্য়ঁড়ঃ; থেকে পশু অবমুক্ত করতে হবে।

উল্লেখ্য: ভাণ্ডারিয়া পৌরসভায় বেওয়ারিশ গরু, ছাগল ও ভেড়া অবাদে ঘুড়ে বেড়াচ্ছে।
এতে বিভিন্ন ব্যবসায়ী ও ক্ষেত খামারের ক্ষতি সাধণ হচ্ছে। এছাড়াও পৌর শহরে এসব
পশুরা মলমুত্র ত্যাগ করে। এতে শহর প্রতিদিন নোংড়া হচ্ছে।

আরো পড়ুন

গণমাধ্যম সমাজের আয়না বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশাল ব্যুরো তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজের আয়না। সমাজের সমস্যা-সম্ভাবনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *