শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

৭ এপ্রিল বরিশালে আসবেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ এপ্রিল বরিশাল সফরে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায় ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

এরপর ৩টায় বরিশাল বোর্ড চত্বর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে উপদেষ্টার একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শিক্ষা ব্যবস্থার চলমান কার্যক্রম পরিদর্শন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন

বরিশালে শিশুদের মনোসামাজিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : শিশুদের নিরাপত্তা, যত্ন ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *