জাকির ফরাজীঃ পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এলজিইডি সংলগ্ন বাইপাস সড়কে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহাম্মেদ রাজিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলজিইডি সংলগ্ন বাইপাস সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি সংলগ্ন বাইপাস সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে ফেরাতে হলে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অনলাইন জুয়া বন্ধ করতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। পিরোজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সভা বৃক্ষরোপণ কার্যক্রম যুবকদের খেলার মাঠে নিয়ে আসা বিভিন্ন কার্যক্রম আমরা করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।