মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল ৬ আসনের সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।  সমাবেশ শেষে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

আরো পড়ুন

শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

নিজস্ব প্রতিবেদক : বরিশালের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *