নিজস্ব প্রতিবেদক: বরিশালের মূলাদী উপজেলায় দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলাদীর চর কমিশনার গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সেলিম (৫৩) বাদী হয়ে একই এলাকার হোসেন ফরাজীসহ ছয়জন নামীয় এবং অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মূলাদী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, চর কমিশনার গ্রামের মৃত আয়ুব কাদের ফরাজীর ছেলে মোঃ সেলিমের সঙ্গে একই এলাকার মোহাঃ হোসেন ফরাজী, মাহাবুব মুন্সি, বাবুল মুন্সি, মোঃ হেলাল মুন্সি ও মোসাম্মৎ মজিদা বেগমদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও বিবাদীরা তা মানেননি।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ১ নম্বর আসামি হোসেন ফরাজীর নেতৃত্বে বিবাদীরা লোহার রড, হকি স্টিক ও লাঠিসোটা নিয়ে সেলিমের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাঁকে বাঁচাতে ভাই ফোরকান ফরাজী (৫৫), শামীম ফরাজী (৩৭) ও স্বজন মুকুল আক্তার (৪০) এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশে লোহার রড ও লাঠি, ধারালো অস্ত্র দিয়ে ফোরকান, শামীম ও মুকুল আক্তারের মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ ছাড়া হামলাকারীরা মুকুল আক্তারের গলা থেকে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানির ঘটনা ঘটায়।
আহত ব্যক্তিদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিবাদীরা প্রকাশ্যে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মূলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফরকান ফরাজী ও শামীম ফরাজীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।
এ বিষয়ে মূলাদী থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার একটি লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।