শুক্রবার, জুন ১২, ২০২৬

বর্ণিল উদ্বোধন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক মেক্সিকো

নিজস্ব প্রতিবেদক ।।

বিশ্ববিখ্যাত পপ সঙ্গীতশিল্পী শাকিরার দাই দাই ও লেটস গো গানের সুরের মূর্ছনায় পর্দা উঠলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের।

মেক্সিকো সিটির ঐহিতাসিক আজতেকা স্টেডিয়ামে আয়োজন করা হয় এ উদ্বোধনী অনুষ্ঠানের।এবারের আসরটি নানা কারণে স্মরণীয়। এই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। তিনটি দেশ আয়োজক, ১০৪টি ম্যাচ। অনেক কিছুই এবার প্রথম, নতুন। তবে সব নতুন আর প্রথমের ভিড়ে একজন পুরাতন রয়েছেন। যিনি পরিণত হয়েছেন ফুটবল বিশ্বকাপের পোস্টার গার্ল হিসেবে। তিনিই হলেন কলম্বিয়ান শাকিরা। এবারের আয়োজনের প্রথম ম্যাচটিও আলোচিত হয়ে ওঠেছে অন্য আরেক কারণে। শুরুর ম্যাচেই ৩টি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল তারা। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। শুরুর ম্যাচেই ৩টি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি। দুই দলের ফুটবলারই লাল কার্ড দেখেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যা হলো

২০২৬ বিশ্বকাপের নতুন অফিসিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ ও ‘লেটস গো’ পরিবেশন করে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলম্বিয়ান গায়িকা শাকিরা ও নাইজেরিয়ান র‌্যাপার বার্না বয়। বিশাল সোনালি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপকে ঘিরে নৃত্যশিল্পীদের সাথে মঞ্চ মাতালেন তারা।

কলম্বিয়ার জাতীয় দলের জার্সির রঙের আদলে তৈরি হলুদ-সাদা পোশাকে হাজির হওয়া শাকিরা যেন আবারো ফিরিয়ে আনলেন ২০১০ বিশ্বকাপের স্মৃতি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ যেমন বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল, তেমনি এবারো ‘দাই দাই’ দিয়ে বিশ্বকাপের আবহ তৈরি করলেন তিনি।

আলোকসজ্জা, আতশবাজি এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখর আজতেকা স্টেডিয়াম মুহূর্তেই পরিণত হয় এক বিশাল উৎসবমঞ্চে। শাকিরার প্রাণবন্ত নৃত্য ও কণ্ঠে মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শুধু শাকিরা ও বার্না বয় নন, অংশ নেন ল্যাটিন আমেরিকার আরো কয়েকজন জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে ছিলেন জে বালভিন, যিনি বর্তমানে লাতিন সঙ্গীতের অন্যতম বড় নাম। তার সাথে পারফর্ম করেন কলম্বিয়ান গায়ক রায়ান কাস্ত্রো।

এছাড়া মেক্সিকোর কিংবদন্তি পপ-রক ব্যান্ড ‘মানা’ তাদের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উষ্ণ করে তোলে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ঐতিহ্যবাহী মেক্সিকান সংস্কৃতির নানা উপস্থাপনা।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা প্রদর্শন করা হয়।

আরো পড়ুন

নেছারাবাদে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা নিয়ে ক্ষুব্ধ মেধাবী শিক্ষার্থী ও অভিভাবক

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতার জেলা পর্যায়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *