শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মন্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ চৌধুরী সামু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, হিজলা উপজেলা শিবিরের সভাপতি মুসা ইব্রাহিমসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজনরা।
সমাবেশে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সাংগঠনিকভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি মাসব্যাপী গণসংযোগ কর্মসূচিকে সফল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *