নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ও শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শেখার আগ্রহ বাড়াতে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কাব্যস ইংলিশ পয়েন্ট ইংলিশ কার্নিভাল’।
শনিবার ৫ই সেপ্টেম্বর নগরীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে ট্রাষ্ট ইউনিভার্সিটির
ফারজানা শারমিন পিয়া অ্যাডমিশন এক্সিকিউটিভ, মো. জিয়াউল হক, ডেপুটি রেজিস্ট্রার ও হেড অব অ্যাডমিশন,ড. জি. এম. আবু তাহের চেয়ারম্যান, ইংরেজি বিভাগ,
ফারহানা সুলতানা লেকচারার, ইংরেজি বিভাগ,
ট্রান্সফোটেক স্টুডেন্ট সার্ভিস এর কান্ট্রি ম্যানেজার তানভীর হানিফ রোমেন,লজিক একাডেমির কর্ণধার গাজী হাদীউজ্জামানসহ কাব্যস ইংলিশ পয়েন্টের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইংরেজি ভাষাকে সহজ, আনন্দময় ও বাস্তবমুখীভাবে শেখার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলা, উপস্থাপনা, যোগাযোগ ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কাব্যস ইংলিশ পয়েন্টের কর্ণধার ইমতিয়াজ আহমেদ খান কাব্য উপস্থিত থেকে আয়োজনে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
সারাদিনের নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে কার্নিভালটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।