রবিবার, জুন ২৮, ২০২৬

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট, রাজাপুর দলের জন্য রিপোর্টার্স ইউনিটির জার্সি স্পন্সর

বুলবুল আহমেদ ,
রাজাপুর প্রতিনিধিঃঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২৬ উপলক্ষে রাজাপুর দলের জন্য জার্সি স্পন্সর করেছে রাজাপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজাপুর রিপোর্টার্স ইউনিটি। রবিবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর ক্রীড়া সংস্থার সভাপতি রিফাত আরা মৌরির হাতে এ জার্সি তুলে দেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু ও সাধারণ সম্পাদক অহিদ সাইফুলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
রাজাপুর দলের সার্বিক সহযোগিতায় রয়েছে রাজাপুর ক্রীড়া সংস্থা। দলের কোচ হিসেবে পালন করছেন জাহাঙ্গীর হোসেন এছাড়া দলের  সার্বিক পরিচালনায় রয়েছেন আমিন ও সুমন।
জার্সি স্পন্সরের বিষয়ে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু জানান, একটা দল সুসংগঠিত করে খেলার জন্য প্রস্তুত করার জন্য সময়, পরিশ্রম, ও সার্বিক কর্মকান্ড পরিচালনা করার জন্য অর্থসহ জার্সিসহ অন্যান্য সামগ্রীর দরকার। তাই আমরা খেলোয়াড়দের জন্য জার্সি স্পন্সর করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজনে উপজেলা প্রশাসনের পাশে থাকব।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতারা মৌরি বলেন, রিপোর্টার্স ইউনিটিযে কাজটি করেছে আসলে আসলেই তারা প্রশংসার দাবিদার। এভাবে সমাজের অন্যান্য বিত্তবানরা এগিয়ে আসলে আমরা খেলার প্রতি মানুষদের উদ্বুদ্ধ করতে পারব ফলে সমাজে মাদকের প্রবণতা কমে আসবে। তাই খেলাধুলার বিকল্প নেই।উপজেলা প্রশাসনের সাথে থাকার জন্য রিপোর্টার্স ইউনিটিকে সাধুবাদ জানাই ।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পান্নু ফরাজী,রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান পনির, সায়েম আকন,রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক সেলিম রেজা,কোষাধ্যক্ষ জামাল হোসেন,নির্বাহী সদস্য জিয়াউল হক লিনু সাংবাদিক উজ্জ্বল রহমান,সাংবাদিক আব্দুর রহিম রেজা,সাংবাদিক নেয়ামুল আহসান হিরন, দেশ টিভি প্রতিনিধি নাঈম হাসান ইমন ও সাংবাদিক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *