শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

মেহেন্দিগঞ্জে জামায়াতের রুকনদের দিনব্যাপী শিক্ষা শিবির

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক রুকন ভাই-বোনকে মানুষের প্রতি দরদী মন নিয়ে তাদের আল্লাহর পথে ডাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো আমাদের দায়িত্ব, আর বিজয় দান করার দায়িত্ব আল্লাহর। তাই ইখলাসের সঙ্গে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার,
বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, ড. মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মো. সাইফুর রহমান এবং অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন প্রমুখ।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *