শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

কাউখালী থানা পরিদর্শন করলেন ডিআইজি মো: জুলফিক্কার আলী হায়দার

এস. এম. ইব্রাহীম, কাউখালী   বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিক্কার আলী হায়দার ৪ সেপ্টেম্বর ২০২৬ কাউখালী থানা পরিদর্শন করেছেন।

ডিআইজি থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁকে অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে থানায় সেবা নিতে আসা মানুষের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের জন্য সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা এবং বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার নির্দেশনা দেন ডিআইজি।

পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

হিজলায় সাত মামলার দুর্ধর্ষ আসামি ইয়াসিন গ্রেফতার

হিজলা প্রতিনিধিঃ  বরিশালের হিজলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার আসামি ইয়াসিন মাতুব্বর (৩৫) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *