নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বৃক্ষরোপণকালে বিসিসি প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ফরিদা সুলতানা, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিটি কর্পোরেশনের বনায়ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মন্টু খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।