সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বরিশালে জাতিসংঘের কর্মশালা

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বরিশালে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এবং আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে “বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা: সমসাময়িক প্রতিবন্ধকতা এবং সাংবাদিক ও অন্যান্যদের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
অনলাইনে যুক্ত হতে হয়ে সেশন পরিচালনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান।
কর্মশালায় বিভিন্ন সেশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মানবাধিকার অফিসার মো. জাহিদ হোসাইন, সাবরিনা আহমেদ, আইন ও সালিশ কেন্দ্রের ফ্যাসিলিটেটর আবু আহমেদ ফাইজুল কবির আলোচনা করেন।
কর্মশালায় বাংলাদেশের সাংবিধানিক সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ড, ডিজিটাল অধিকার ব্যবস্থাপনা, সাংবাদিকদের আত্মসংযম, সংকুচিত নাগরিক পরিসর এবং নিরাপত্তা চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে সাংবাদিকদের বৈধ সমালোচনা, উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্যের মধ্যে পার্থক্য নির্ণয়, রাবাত প্ল্যানের থ্রেশহোল্ড টেস্ট এবং মতপ্রকাশের স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে প্লেনারি আলোচনা রয়েছে।
এ ছাড়া সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা ও আইনি প্রতিরক্ষা, মানবাধিকারকর্মী, নাগরিক সমাজ ও যুব আন্দোলনের নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক কৌশল নিয়ে পৃথক গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলাই এ কর্মশালার অন্যতম লক্ষ্য।

আরো পড়ুন

বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *