সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শন করেছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজে যান। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফোরকান মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে।

এ সময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান প্রতিনিধি: উপকূলীয় দ্বীপাঞ্চল ভোলায় ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত জাল ছিঁড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *