বরগুনা প্রতিনিধি।।
অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা এর নির্বাহী কর্মকর্তা জনাব, অতীশ সরকার, বিশেষ অতিথি ছিলেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন, বড়বগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ আনোয়ার খাঁ ও সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরাজী মোঃ ইউনুস, উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান, উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ গোলাম মাওলা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তালতলী উপজেলা এর নির্বাহী কর্মকর্তা জনাব, অতীশ সরকার, তিনি বলেন, তালতলী উপজেলার সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, ফিসনেট প্রকল্প এর কাজগুলো ইতিবাচক এবং কাজগুলো সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে করার জন্য আহ্বান জানান এবং ফিসনেট প্রকল্প কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আজকের তালতলী উপজেলায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর টেকনিক্যাল অফিসার মোঃ আরিফুর রহমান ও মেরিন প্রটেকশন অফিসার মোঃ আরাফাত রহমান, তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ হোসেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।