শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে পিরোজপুরে জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক 
আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২ জুলাই) বাদ আসর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। তাঁর দাবি, অতীতে দলীয় নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং দল আদর্শের প্রশ্নে আপস করেনি। তিনি আরও অভিযোগ করেন, বিগত নির্বাচনে বিভিন্ন স্থানে তাদের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।
অ্যাডভোকেট হেলাল বলেন, জনগণের কাছে এসব বিষয় তুলে ধরতে হবে। তিনি দাবি করেন, সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জামায়াতে ইসলামী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আগামী ১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম এবং কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা আমীর, সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *