শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলাপাড়ায় ‘হোলসেল মাদককারবারির’ স্ত্রী-ছেলেমেয়েসহ চারজন গ্রেপ্তার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কথিত এক মাদককারবারির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান চালায় কলাপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পলাতক আমির হোসেনের স্ত্রী রুনা বেগম (৫৫), মেয়ে মিম আক্তার (২৫), ছেলে রায়হান (২২) এবং মাদক ক্রেতা রাজিব আকন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বাদুরতলী গ্রামের বাসিন্দা আমির হোসেনের বাড়িতে মাদকের একটি বড় চালান আসার তথ্য পেয়ে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে এক কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান প্রসঙ্গে এসআই কামরুজ্জামান বলেন, মাদকের বড় একটি চালান আসার তথ্যের ভিত্তিতে ওসি স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তবে মাদকের একটি বড় অংশ আমির হোসেনের শ্যালক বশির নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, আমির হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আমির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বাবার অপেক্ষায় পায়রাপাড়ের ছোট্ট রাইদা করপোরেট বাস্তবতায় এক শিশুর আকুতি

আবু জিহাদ, আমতলী প্রতিনিধি: পায়রা নদীর পাড়। বিকেলের নরম আলো, নদীর মৃদু ঢেউ আর চারপাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *