বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

জনবান্ধব রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে ডিসি আবু সাঈদের নির্দেশনা

‎জাকির ফরাজীঃ পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
‎রোববার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
‎সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
‎এ সময় রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি ভূমি ও সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
‎সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবাইয়াত ফেরদৌসসহ জেলা প্রশাসন ও রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎সভায় জনবান্ধব ও কার্যকর রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের চলমান কার্যক্রম আরও জোরদার ও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *