শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পালালেন সহযোগী

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বায়জিদ হাওলাদার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা ইদ্রিস আলী ওরফে নুডুলস (৪৭) নামের আরেক ব্যক্তি কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বায়জিদ হাওলাদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা ইদ্রিস আলী ওরফে নুডুলস পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার বায়জিদ হাওলাদার ও পলাতক ইদ্রিস আলীর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩১(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
১১ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলাটির নম্বর ০৭।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার বায়জিদ হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ইদ্রিস আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বাবার অপেক্ষায় পায়রাপাড়ের ছোট্ট রাইদা করপোরেট বাস্তবতায় এক শিশুর আকুতি

আবু জিহাদ, আমতলী প্রতিনিধি: পায়রা নদীর পাড়। বিকেলের নরম আলো, নদীর মৃদু ঢেউ আর চারপাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *